Job Information

সরকারি চাকরির জন্য কোন বই পড়তে হবে : বিষয়ভিত্তিক সম্পূর্ণ বইয়ের তালিকা

সরকারি চাকরির জন্য কোন বই পড়তে হবে : বিষয়ভিত্তিক সম্পূর্ণ বইয়ের তালিকা

সরকারি চাকরির জন্য কোন বই পড়তে হবে

সরকারি চাকরির জন্য কোন বই পড়তে হবে এই প্রশ্নটি অনেকে জিজ্ঞাসা করে। কিন্তু সঠিক বই নির্বাচন করতে না পারলে পরিশ্রম বৃথা যায় ।

আপনি যদি সরকারি চাকুরীর জবের চিন্তা করে থাকেন তাহলে আপনাকে খালি পায়ে পাথরের সমতূল্য পথে চলতে হবে। তাই আপনি কি করবেন এবং কিভাবে করবেন তা দ্রুত চিন্তা করে যুদ্ধে নামার জন্য নিজেকে তৈরি করুন।

জব প্রস্তুতি নিতে চাইলে সব থেকে বড় সমস্যা হলো কি বই পড়বো বা কোনটা কেনা উচিত সেটা বুঝতে পারা না।

বিসিএস প্রস্তুতির জন্য “সেরা” বইয়ের তালিকা আসলে ব্যক্তিগত। নিজের সবলতা ও দুর্বলতা অনুযায়ী বই নির্বাচন করা জরুরি।

যেখানে আপনার বেশি সাহায্য প্রয়োজন, সেই ক্ষেত্রগুলি চিহ্নিত করুন এবং সেই প্রয়োজন মেটায় এমন বই বেছে নিন।

এই আর্টিকেলে বিসিএস, ব্যাংক জব, প্রাথমিক শিক্ষক নিয়োগসহ সকল সরকারি চাকরির জন্য বিষয়ভিত্তিক সেরা বইয়ের তালিকা বিস্তারিত তুলে ধরা হলো।

সরকারি চাকরির জন্য কোন বই পড়তে হবে – বিষয়ভিত্তিক তালিকা

১. বাংলা ভাষা ও সাহিত্য

বাংলা বিষয়ে প্রিলিমিনারি ও লিখিত উভয় পরীক্ষাতেই ভালো করতে হয়।

বাংলার প্রস্তুতির জন্য যেসব বই পড়বেন: লাল নীল দীপাবলি – হুমায়ুন আজাদ (বাংলা সাহিত্যের ইতিহাস), কতো নদী সরোবর – হুমায়ুন আজাদ (বাংলা ভাষার ইতিহাস),

বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর, মাধ্যমিক বাংলা ১ম ও ২য় পত্র (৯ম-১০ম শ্রেণি), ভাষা ও শিক্ষা – হায়াৎ মামুদ, বাংলা সাহিত্যের ইতিহাস – মাহবুবুল আলম, অগ্রদূত বাংলা – মফিজুল ইসলাম মিলন।

আপনি যদি এই বই দুটো পড়তে পারেন আপনার বাংলা প্রিলি এবং রিটেন উভয়ের প্রস্তুতি হয়ে যাবে। তাও অনেকে ব্যাকরণ সহজভাবে পড়ার জন্য বই খুঁজে থাকেন তাদের জন্য রয়েছে রুদ্র বা অভিযাত্রী বই। AI Jobs BD

বইয়ের নাম            লেখক / প্রকাশনী        কাজে আসবে

লাল নীল দীপাবলি        হুমায়ুন আজাদ       সাহিত্যের ইতিহাস
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা    সৌমিত্র শেখর     প্রিলি ও রিটেন
৯ম-১০ম বাংলা ব্যাকরণ     এনসিটিবি            ব্যাকরণের ভিত্তি
অগ্রদূত বাংলা           মফিজুল ইসলাম মিলন     গাইড হিসেবে
রুদ্র / অভিযাত্রী        বাংলা বিভিন্ন প্রকাশনী         সহজ প্রস্তুতি

২. ইংরেজি ভাষা ও সাহিত্য

ইংরেজির প্রস্তুতির জন্য যেসব বই পড়বেন: Applied English Grammar and Composition – P. C. Das,

  1. A Passage to the English Language – S. M. Zakir Hossain,
  2. Saifur’s Student Vocabulary,
  3. English for Competitive Exams – Md. Fazlul Haque,
  4. English Grammar – Raymond Murphy,
  5. Common Mistakes in English – T. J. Fitikides,

English SOS বা A Passage to the English Language বই কিনতে পারেন। Competitive English বা MASTER বইয়ের মধ্যে যে কোনো একটা কিনে চর্চা করতে থাকবেন। AI Jobs BD

৩. গণিত ও মানসিক দক্ষতা

গণিতের প্রস্তুতির জন্য যেসব বই পড়বেন: সাধারণ গণিত (৬ষ্ঠ-১০ম শ্রেণি), উচ্চতর গণিত (৯ম-১০ম শ্রেণি), উচ্চতর গণিত (১১শ-১২শ শ্রেণি), গণিত স্পেশাল (প্রফেসর প্রকাশনী), খায়রুল’স ম্যাথ বা শর্টকাট ম্যাথ।

গণিতে যেসব বিষয়ে বেশি মনোযোগ দিতে হবে: শতকরা, লাভ-ক্ষতি, সুদ-আসল, সময়-দূরত্ব, অনুপাত এবং পরিমিতি।

৪. সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞানের প্রস্তুতির জন্য যেসব বই পড়বেন: সাধারণ বিজ্ঞান (৮ম, ৯ম-১০ম শ্রেণি), পদার্থবিজ্ঞান (৯ম-১০ম শ্রেণি), জীববিজ্ঞান (৯ম-১০ম শ্রেণি)।

৫. বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি

সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য যেসব বই পড়বেন: নতুন বিশ্ব বা আজকের বিশ্ব, বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৮ম, ৯ম-১০ম শ্রেণি), ইতিহাস (৯ম-১০ম শ্রেণি)।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংবিধান, সাম্প্রতিক ঘটনাবলী এবং আন্তর্জাতিক বিষয়ে দক্ষতা অর্জন করুন।

৬. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির প্রস্তুতির জন্য যেসব বই পড়বেন: Easy কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি -জর্জ সিরিজ, তথ্য ও প্রযুক্তি বই (৯ম-১০ম শ্রেণি), উচ্চ মাধ্যমিক কম্পিউটার (১ম ও ২য় পত্র), র‍্যাডিকেল কম্পিউটার গাইড।

৭. ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতির জন্য জর্জ ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা গাইড।

পরীক্ষাভিত্তিক সেরা বই – কোন চাকরির জন্য কোন বই?

বিসিএস পরীক্ষা

অনেক প্রকাশনা সংস্থা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিমূলক বই প্রকাশ করে।

বাজারে সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ কনফিডেন্স, প্রফেসরস, ওরাকল, সিলেকট, জেনুইন, এমপিথ্রি, এক্সক্লুসিভ প্রভৃতি বিসিএস প্রিলিমিনারি গাইড পাওয়া যায়।

লিখিত পরীক্ষার জন্যও সহায়ক বই বের করে থাকে এসব প্রকাশনী।

প্রফেসরস কিংবা ওরাকলের “জব সল্যুশন” বইটা কিনে ফেলতে পারেন। বইটা বেশ বড়। বাংলাদেশের সকল চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান দেয়া আছে। প্রতিদিন অল্প করে পড়লে শেষ করা যাবে।

এই বই শেষ করতে পারলে পরীক্ষায় কি রকমের প্রশ্ন আসে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে।

ব্যাংক জব

ব্যাংকার্স পরীক্ষায় ব্যাংকভেদে পরীক্ষার ধরনে কিছুটা ভিন্নতা থাকলেও প্রশ্নের ধরন একই ধরনের হয়ে থাকে।

এমসিকিউ পর্বে প্রশ্ন করা হয় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান, কম্পিউটার, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ও পাজলস থেকে।

ব্যাংক জবের জন্য সেরা বইগুলো: প্রফেসরস প্রকাশনের কি টু ব্যাংক জব, বিসিএস প্রকাশনের এ টু জেড ব্যাংক জব, সাইফুরস ব্যাংক রিক্রুটমেন্ট জব,

মোজাম্মেল হোসেন খন্দকারের ব্যাংকিং কার্যক্রম ও পর্যালোচনা, মুনীর তৌসিফের অর্থ ও বাণিজ্য শব্দকোষ কাজে আসবে।

সহকারী জজ (বিজেএস)

সহকারী জজ নিয়োগ প্রাথমিক যাচাই পরীক্ষায় প্রশ্ন হয় কুইজ বা এমসিকিউ পদ্ধতিতে।

বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, প্রাথমিক গণিত, দৈনন্দিন বিজ্ঞান, আইন ইত্যাদি বিষয়ে প্রশ্ন থাকে।

সবচেয়ে বেশি কমন আসা বইগুলো – এক নজরে

বিষয়                        প্রথম পছন্দ                   দ্বিতীয় পছন্দ

বাংলা সাহিত্য         লাল নীল দীপাবলি         বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
বাংলা ব্যাকরণ      ৯ম-১০ম NCTB বোর্ড           বই রুদ্র বা অভিযাত্রী
ইংরেজি গ্রামার      English SOS          A Passage to the English Language
ইংরেজি সাহিত্য   A gateway to English Literature   A handbook on English Literature
গণিত                   খায়রুল’স ম্যাথ                   ৬ষ্ঠ-১০ম শ্রেণির গণিত
সাধারণ জ্ঞান     আজকের বিশ্ব / নতুন বিশ্ব         কারেন্ট অ্যাফেয়ার্স
বিজ্ঞান                ৮ম-১০ম NCTB বিজ্ঞান           জর্জ বিজ্ঞান গাইড
কম্পিউটার              জর্জ তথ্যপ্রযুক্তি                র‍্যাডিকেল কম্পিউটার গাইড
সর্বোচ্চ কমন    প্রফেসরস জব সল্যুশন             ওরাকল জব সল্যুশন

বই পড়ার সাথে যা না পড়লেই নয়

শুধু বই পড়লেই সরকারি চাকরির পরীক্ষায় ভালো করা সম্ভব নয়।

যারা সরকারি চাকরির প্রস্তুতির জন্য পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন, তাদের পাঠ্যপুস্তকের বাইরেও জ্ঞান বাড়াতে হবে।

খবরের কাগজ, টিভি, ম্যাগাজিনের সাহায্য নিন। বিতর্কিত বিভিন্ন ইস্যুর দু’দিকের মতামতই জানার চেষ্টা করুন।

রাজনীতি, খেলাধুলা, অর্থনীতি প্রভৃতি বিভিন্ন বিষয়ের জন্য বিভিন্ন ফাইল তৈরি করে রাখলে পরে তা আপনাকে সর্বোতভাবে সাহায্য করবে।

জাতীয় দৈনিক পত্রিকার পাশাপাশি সাম্প্রতিক নিউজভিত্তিক মাসিক পত্রিকা যেমন কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজ প্রভৃতি পড়তে হবে।

সরকারি চাকরির জন্য কোন বই পড়তে হবে

বই কেনার আগে যা মনে রাখবেন

প্রথম সারির প্রকাশনীগুলো যেমন প্রফেসরস, জর্জ, এমপিথ্রি, ওরাকল – এগুলোর সকল বই ই ভালো। যেকোনো একসেট বই কিনে প্রস্তুতি শুরু করা সম্ভব।

অনেক বই কিনলেই ভালো হয় না – এটি একটি প্রচলিত ভুল ধারণা। বরং কম বই কিনুন কিন্তু বারবার পড়ুন। প্রতিটি বই শেষ করে তারপর নতুন বই শুরু করুন এবং মক টেস্ট দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করুন।

প্রস্তুতির কৌশল – শুধু বই কিনলেই হবে না

যথেষ্ট সময় দিন – সরকারি চাকরি যেহেতু খুবই কাঙ্ক্ষিত একটি ক্ষেত্র, তাই এখানে প্রতিযোগিতা অনেক। তার জন্য ভালো মানের একটা প্রস্তুতি দরকার।

নিজেকে সময় দিতে হবে আর কঠিন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। রুটিন করে নিয়মিত পড়তে হবে আর প্র্যাকটিস করতে হবে।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

প্রশ্ন: সরকারি চাকরির জন্য কোন বই সবচেয়ে গুরুত্বপূর্ণ ?

উত্তর: প্রফেসরস বা ওরাকলের “জব সল্যুশন” বইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের সকল চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান দেওয়া আছে। এই বই শেষ করতে পারলে পরীক্ষায় কী রকমের প্রশ্ন আসে সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।

প্রশ্ন: বিসিএস বাংলা প্রস্তুতির জন্য সেরা বই কোনটি ?

উত্তর: লাল নীল দীপাবলি – হুমায়ুন আজাদ (সাহিত্যের ইতিহাসের জন্য) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর।

প্রশ্ন: ব্যাংক জবের জন্য কোন বই পড়তে হবে ?

উত্তর: প্রফেসরস প্রকাশনের কি টু ব্যাংক জব, সাইফুরস ব্যাংক রিক্রুটমেন্ট জব এবং অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইগুলো ব্যাংক জবের প্রস্তুতিতে কাজে দেবে।

প্রশ্ন: ইংরেজি গ্রামারের জন্য সেরা বই কোনটি ?

উত্তর: Applied English Grammar and Composition – P. C. Das এবং Raymond Murphy-এর English Grammar সবচেয়ে প্রামাণিক ও ব্যাপকভাবে ব্যবহৃত।

প্রশ্ন: একসাথে কতটি বই পড়া উচিত ?

উত্তর: নিজের সবলতা ও দুর্বলতা অনুযায়ী বই নির্বাচন করা জরুরি। একসাথে অনেক বই না কিনে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় বই নিয়ে মনোযোগ দিয়ে পড়া উচিত।

সরকারি চাকরির জন্য কোন বই পড়তে হবে এর উত্তর হলো পরীক্ষার ধরন ও বিষয়ভেদে বই আলাদা।

তবে কিছু মূলনীতি সবার জন্য একই  পাঠ্যবইয়ের ভিত্তি শক্ত করুন, প্রিমিয়াম গাইড বই কিনুন, জব সল্যুশন থেকে বিগত প্রশ্ন অনুশীলন করুন এবং নিয়মিত পত্রিকা পড়ে সাম্প্রতিক জ্ঞান আপডেট রাখুন।

নিয়মিত পড়াশোনা, পুনরালোচনা এবং এই উৎসগুলির কৌশলগত ব্যবহারই সরকারি চাকরির পরীক্ষায় সাফল্যের আসল চাবিকাঠি হবে।

আজই সঠিক বই নির্বাচন করুন, রুটিন তৈরি করুন এবং নিরলস পরিশ্রম শুরু করুন। সাফল্য আসবেই।

আপনার চাকরি প্রস্তুতিতে অনেক বেশি সহায়ক হবে:

 

একটি মন্তব্য লিখুন