ভূমি মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
ভূমি মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (LATC) রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এই আর্টিকেলে নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্য, যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ তারিখসমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – সংক্ষিপ্ত তথ্য
বিষয় – তথ্য
প্রতিষ্ঠানের নাম – ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (LATC)
পদ সংখ্যা – ০৪ টি পদে মোট ০৪ জন
নিয়োগের ধরন – স্থায়ী (রাজস্ব খাতভুক্ত)
আবেদনের মাধ্যম – অনলাইন (http://latc.teletalk.com.bd)
আবেদন শুরু – ২১ মে ২০২৬,
আবেদনের শেষ তারিখ – ১০ জুন ২০২৬,
অফিশিয়াল ওয়েবসাইট – www.latc.gov.bd
পদের নাম ও বেতন স্কেল
ভূমি মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী মোট ৪টি পদে নিয়োগ দেওয়া হবে। নিচে প্রতিটি পদের বিস্তারিত তথ্য দেওয়া হলো:
১. সহকারী লাইব্রেরিয়ান
- পদ সংখ্যা: ০১ টি
- গ্রেড: ১১
- বেতন স্কেল: ১২,৫০০ – ৩০,২৩০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক সম্মান ডিগ্রি; অথবা ডিপ্লোমাসহ দ্বিতীয় শ্রেণির সিজিপিএ-তে স্নাতক সম্মান ডিগ্রি।
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিং গতি ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
২. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ০১ টি
- গ্রেড: ১৪
- বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা:
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
- সাঁটলিপিতে গতি: ইংরেজি ৭০ শব্দ ও বাংলা ৪৫ শব্দ এবং টাইপিংয়ে গতি: ইংরেজি ৩০ শব্দ ও বাংলা ২৫ শব্দ প্রতি মিনিটে।
৩. অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যা: ০১ টি
- গ্রেড: ১৬
- বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা:
- কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিংয়ে গতি: ইংরেজি ২০ শব্দ ও বাংলা ২০ শব্দ প্রতি মিনিটে।
৪. অফিস সহায়ক (Focus Post)
- পদ সংখ্যা: ০১ টি
- গ্রেড: ২০
- বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমান পরীক্ষায় পাস।
আবেদনের শর্তাবলি ও যোগ্যতা
ভূমি মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ আবেদন করতে হলে নিচের শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে:
- বয়সসীমা: ২১/০৫/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- নাগরিকত্ব: প্রকৃত বাংলাদেশি নাগরিক হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে তার অর্জিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
- সরকারি চাকরিজীবী: বর্তমানে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
- শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। কোনো ডাকযোগে বা সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়।
- কোটা সংক্রান্ত ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করা হবে।
আবেদন পদ্ধতি – ধাপে ধাপে
অনলাইনে আবেদন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১ম ধাপ : http://latc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
২য় ধাপ : নির্ধারিত আবেদনপত্র সঠিকভাবে পূরণ করুন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB (৩০০×৩০০ pixel) এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB (৩০০×৮০ pixel) হতে হবে।
৩য় ধাপ : আবেদনপত্র Submit করার আগে সকল তথ্যের সঠিকতা ভালোভাবে যাচাই করুন।
৪র্থ ধাপ : Submit সম্পন্ন হলে Applicant’s Copy ডাউনলোড করে সংরক্ষণ করুন।
৫ম ধাপ : SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করুন। Teletalk pre-paid মোবাইল নম্বর থেকে নিচের নিয়মে SMS করুন:
প্রথম SMS: LATC(space)User ID লিখে Send করুন 16222 নম্বরে। দ্বিতীয় SMS: LATC(space)Yes(space)PIN লিখে Send করুন 16222 নম্বরে।
পরীক্ষার ফি
পদের গ্রেড – পরীক্ষার ফি Teletalk – সার্ভিস চার্জ মোট
১ নং ক্রমিক(গ্রেড-১১) – ১৫০ টাকা ১৮ টাকা – ১৬৮ টাকা
২ ও ৩ নং ক্রমিক – ১০০ টাকা ১২ টাকা – ১১২ টাকা
৪ নং ক্রমিক(গ্রেড-২০) – ৫০ টাকা ৬ টাকা – ৫৬ টাকা
বিশেষ দ্রষ্টব্য: অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- আবেদন শুরু: ২১ মে ২০২৬, সকাল ১০:০০ টা
- আবেদনের শেষ তারিখ: ১০ জুন ২০২৬
- SMS-এর মাধ্যমে ফি পরিশোধের সময়সীমা: আবেদনের শেষ তারিখের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে।
শেষ তারিখের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
যোগাযোগ ও আরও তথ্যের জন্য
কোনো সমস্যা হলে নিচের মাধ্যমে যোগাযোগ করা যাবে:
- Teletalk হেল্পলাইন: 121
- ইমেইল: [email protected]
- Facebook: https://www.facebook.com/alljobsbdteletalk
- অফিশিয়াল ওয়েবসাইট: www.latc.gov.bd
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
প্রশ্ন: ভূমি মন্ত্রণালয় অফিস সহায়ক পদে আবেদনের শেষ তারিখ কত? উত্তর: ১০ জুন ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
প্রশ্ন: অফিস সহায়ক পদে বেতন কত? উত্তর: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-২০ তে ৮,২৫০ – ২০,০১০ টাকা।
প্রশ্ন: আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী? উত্তর: অফিস সহায়ক পদের জন্য SSC বা সমমান পাস হলেই আবেদন করা যাবে।
প্রশ্ন: আবেদন ফি কত টাকা? উত্তর: অফিস সহায়ক (গ্রেড-২০) পদের জন্য ৫০ টাকা + Teletalk সার্ভিস চার্জ ৬ টাকা = মোট ৫৬ টাকা।
প্রশ্ন: কোন মোবাইল থেকে ফি দেওয়া যাবে? উত্তর: শুধুমাত্র Teletalk pre-paid মোবাইল নম্বর থেকে SMS-এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
ভূমি মন্ত্রণালয় অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য একটি মূল্যবান সুযোগ।
বিশেষত যারা SSC পাস করে সরকারি চাকরির স্বপ্ন দেখছেন, তাদের জন্য অফিস সহায়ক পদটি আদর্শ। সঠিক সময়ে আবেদন করুন, সকল তথ্য যাচাই করুন এবং পরীক্ষার প্রস্তুতি নিন।
শেষ তারিখের জন্য অপেক্ষা না করে এখনয় আবেদন করুন।
আমাদের ওয়েবসাইটে আরও কিছু গুরুত্বপূর্ণ কন্টেন্ট রয়েছে, যা আপনার চাকরি প্রস্তুতিতে অনেক বেশি সহায়ক হবে:
